শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্সটাগ্রামে রেকর্ড গড়েছে মেসির কোপা জয়ের ছবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক ট্রফি জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল। তবে শুধু খেলার মাঠেই নয়, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও রেকর্ড গড়েছেন মেসি।

কোপা আমেরিকায় শিরোপা জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। শিরোপার ট্রফিটি পাশে বসিয়ে একটি ছবি আপলোড করে মেসি লিখেছিলেন, ‘কী সুন্দর উন্মাদনা! এটা অদ্ভুত সুন্দর। ধন্যবাদ ঈশ্বর। আমরা চ্যাম্পিয়ন! চলো এগিয়ে চলো!’

এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছে। এই ছবি ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ছবিটি এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিকচার বা খেলার জগতের ছবি। এখানেও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।

গত ২৫ নভেম্বর দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে রোনালদো যে ছবি পোস্ট করেছিলেন, এতদিন সেটিই ছিল সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিকচার। মেসির পোস্ট করা ছবি এরই মধ্যে ২ কোটির বেশি লাইক পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলে এটি ষষ্ঠ সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD