সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি শুধু পোশাক নয়, রফতানিতে নতুন খাত গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার গতির মুখে পড়ে দলীয় মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা কোনোভাবেই রাঙাতে পারেননি তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। ম্যাচের প্রথম বলেই গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ পেয়েছেন তিনি।

এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ম্যাচের প্রথম বলে আউট হওয়ার বিরল রেকর্ডে নাম লেখালেন ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। এর আগে ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন। এবার সেই অনাকাঙ্ক্ষিত তালিকায় যুক্ত হলো মাহফিজুলের নাম। কাগিসো রাবাদার করা অফস্টাম্পের বাইরের বলটি ডিফেন্ড করতে গিয়ে গালিতে মার্কো ইয়ানসেনের ক্যাচে পরিণত হন তিনি।

মাহফিজুলের বিদায়ের পর উইকেটে আসা অভিজ্ঞ মুমিনুল হকও টিকতে পারেননি বেশিক্ষণ। রাবাদার অতিরিক্ত বাউন্স থাকা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ব্যক্তিগত ১ রান করেই ফিরে যান মুমিনুল। ফলে দলীয় স্কোরবোর্ডে মাত্র ৭ রান যোগ হতেই দুই উইকেট হারিয়ে বড় চাপের মুখে পড়েছে টাইগাররা। এরপরেই রাবাদার তৃতীয় শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, উইকেটের শুষ্ক ভাবকে কাজে লাগিয়ে ভালো একটি সংগ্রহ দাঁড় করাতে চান তারা। একাদশে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছে দল। তবে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার আগুনঝরা বোলিং সামলে টাইগাররা শুরুর ধাক্কা কতটা সফলভাবে কাটিয়ে উঠতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD