বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাড়ির মালিকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ি মালিক জোনাব আলীর (৪৫) বিরুদ্ধে।

শনিবার (১৭ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, জোনাব আলীর বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকেন তার বাবা। স্কুল বন্ধ থাকায় বাবা কাজের জন্য বাইরে গেলে মেয়েটি বাড়িতে একাই থাকতো। গত ৩০ মার্চ রাতে ফাঁকা বাসায় বাড়ির মালিক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান তিনি। তারপর ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে ওই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসারও চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, জোনাব আলীকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD