বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই নির্ধারিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২৬ জুলাই) বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত চেয়ে স্থানীয় সাত বাসিন্দা এবং ছয়জন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটে বলা হয়, এই নির্বাচনে ভোটগ্রহণের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার যে ৯০ দিন সময়সীমা সেটি শেষ হবে ৭ আগস্ট। সুতরাং করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত চান তারা।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় নিয়ে সিলেটে ভোটগ্রহণ স্থগিত করেন আগামী ৫ আগস্ট পর্যন্ত। ওই আসনের নির্বাচনী কর্মকর্তাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD