নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শিবগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী মাহমুদুল হোসেন বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাহমুদুল হোসেন বাবু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা এবং চন্ডিহারা মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
মামলায় বলা হয়েছে, মাহমুদুল হোসেন বাবু পার্শ্ববর্তী জগন্নাথপুর গ্রামের মৃত ছালেক প্রামানিকের মেয়ে সনি খাতুন (২৪)কে চার বছর আগে বিবাহ করে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করে। গত দুই দিন আগে তাকে মারপিট করে। এর জের ধরে সনি খাতুন বাদি হয়ে শনিবার থানায় মামলা করে।
শিবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে মাহমুদুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়েছে।