বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেফতার আরও ৫৬২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধের ষষ্ঠ দিনে আরও ৫৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি ডিএমপির। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য জানান।এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

ইফতেখারুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD