বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

অন্যের হয়ে মিনুর জেলখাটা : সাজাপ্রাপ্ত সেই কুলসুমী আক্তার গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে একটি হত্যা মামলায় মিনু যার হয়ে জেল খেটেছিলেন অবশেষে সেই মামলার মূল আসামি কুলসুমা আক্তার কুলসুমীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজামউদ্দিন বলেন, বুধবার (২৮ জুলাই) রাতে কুলসুমকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জে একটি বাসায় ২০০৬ সালের জুলাই মাসে মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মী কোহিনুর আক্তারকে গলা টিপে হত্যা করা হয়। এরপর একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। কোহিনুর আত্মহত্যা করেছেন বলে দাবি করেন গার্মেন্টসকর্মী কুলসুম আক্তার কুলসুমী। এরপর থানায় অপমৃত্যু মামলা হয়।

মামলায় পুলিশ দুই বছর তদন্ত শেষে কোহিনুরকে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন দিলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এর মধ্যে এক বছর তিন মাস জেল খেটে জামিনে মুক্তি পান কুলসুম।

মামলার বিচার শেষে ২০১৭ সালের নভেম্বরে তৎকালীন অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই হত্যা মামলায় আসামি কুলসুম আক্তার কুলসুমীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন। ওই সাজার পরোয়ানামূলে ২০১৮ সালের ১২ জুন কুলসুম আক্তার কুলসুমীর বদলি হয়ে মিনু কারাগারে যান।

এদিকে আসামি না হয়ে তিন বছর সাজা খেটে ১৬ জুন বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান নিরপরাধ মিনু। পরে ২৮ জুন সড়ক দুর্ঘটনায় মারা যান মিনু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD