বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর জয়যাত্রা টিভি কার্যালয়ে অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টা থেকে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

শুক্রবার (৩০ জুলাই) ভোর ৪টা পর্যন্ত চলা সেই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। অভিযান শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, অভিযান পরিচালনার সময় আইপিটিভি জয়যাত্রা টেলিভিশন নামক চ্যানেলটির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করা হতে পারে। টেলিভিশনটিতে কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগও তদন্ত করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে আরও বলেন, এই ভবনটিতে জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশন নামে দুটি প্রতিষ্ঠানের অফিস আমরা পেয়েছি। সম্প্রচার চ্যানেল হিসেবে যেসব সেটআপ থাকা দরকার তার সব কিছুই এখানে রয়েছে। অভিযোগ রয়েছে, জয়যাত্রা টেলিভিশন এর মাধ্যমে দেশে এবং দেশের বাইরে প্রতিনিধি নিয়োগের নামে অর্থ আদায় করে নিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। তদন্তের পর তার দুই প্রতিষ্ঠান জয়যাত্রা ফাউন্ডেশন ও আইপি জয়যাত্রা টেলিভিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। এ সময় বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা, হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এসব তথ্য জানান।

গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD