বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মোটরবাইকের ট্যাংক খুলে পাওয়া গেল ২৪ হাজার ইয়াবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। এ সময় মোটরসাইকেলের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি সাতকানিয়ার মঞ্জু বলে জানা গেছে। তিনি লিংকরোড এলাকা থেকে ১০ হাজার টাকার বিনিময়ে চকরিয়াতে ইয়াবাগুলো পাচার করার কথা জানিয়েছেন।

জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের খবর পেয়ে রামুর বাইপাস এলাকায় ফুটবল চত্বরে চেকপোস্ট বসাই। নতুন ফ্লাইওভারের নিচ থেকে এক মোটরসাইকেল আরোহী আটক করি। পরে তার বাইকের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD