বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ মাঝি উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের সাব মাঝি সৈয়দ আহমদকে পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক।

এসপি তারিকুল ইসলাম জানান, টেকনাফের শালবাগান সি-৭ ক্যাম্পের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় পুতিয়া গ্রুপের পুতিয়া, দিলওয়ার শিয়াইল্যা, হামিদ ও আবুল বশরসহ আরও ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনাকালে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশ্বের কাঁটাতার সংলগ্ন পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অ‌্যাম্বুলেন্সযোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD