বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনা চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত সিট বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সিট বরাদ্দ এবং সকল জেলা হাসপাতালে হাইফ্লো ক্যানোলাসহ প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জমান রবিবার এ রিট আবেদন দাখিল করেছেন। চিকিৎসা সরঞ্জাম-এর সংকট নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিস্টদের রিটআবেদনে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে কোনো বেসরকারি হাসপাতাল করোনায় আক্রান্ত রোগী ভর্তিতে আপত্তি জানালে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবর্তী রোগীদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া এবং অনগ্রসর ও দরিদ্রদের চিকিৎসা খরচ তাদের বহনযোগ্য করার অন্তবর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে এসব অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি এসব বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

এর আগে একই বিষয়ে পদক্ষেপ নিতে গত ১১ জুলাই আসকের পক্ষে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে এ রিট আবেদন দাখিল করা হয়েছে।

রিট আবেদনে করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্বাবধান এবং তাদের জন্য হসপাতালে আলাদা স্থান নির্ধারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD