বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গুলশানে করোনায় মা-ভাই হারিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

রাজধানীর গুলশানে ভবন থেকে লাফ দিয়ে লতিফুর রহমান (২৬) নামের এক ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এই শিক্ষার্থী কয়েকদিন আগে করোনায় মা ও বড়ভাইকে হারিয়েছেন। পুলিশ বলছে, মানসিক বিষাদ থেকে এই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ৬ নম্বর রোডের ১০৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। লতিফ ‘এ’ লেভেল সম্পন্ন করেছিলেন।

লতিফের মা করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মারা গেছেন। তার আগের দিন ২৬ জুলাই বড়ভাই প্রাণ হারান করোনায়।মা ও ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন লতিফুর।মা ও ভাই হারানোর শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।

লতিফুরের বাবার বরাত দিয়ে গুলশান থানার এসআই মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন বলে জানিয়েছেন।তবে তাৎক্ষণিক ঘটনার বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD