বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে সড়কে চাঁদাবাজির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, চলমান কঠোর লকডাউনের মধ্যে গত ৫-৬ দিন ধরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বেগমগঞ্জের জমিদার হাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশ পোশাকে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিলেন। রোববার (১ আগস্ট) বিকেল ৫ টার দিকে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সাথে তার বাকবিতণ্ডা বেঁধে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে জানতে চায় সে প্রকৃত পুলিশ কিনা। এরপর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানের মধ্যে আটক করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আসে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সড়কে চাঁদাবাজির অভিযোগ ওঠায় তাৎক্ষণিক অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, এসআই তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মৌখিকভাবে চাঁদাবাজির অভিযোগ পেয়ে তাকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD