বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যানজটে আটকাপড়া পুলিশ-ভ্যান থেকে পালাল দুই বন্দি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে কড়া পাহারায় জেল থেকে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছিল তমলুক আদালতে।

এ সময় প্রচণ্ড যানজটে আটকাপড়ায় পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেল দুই বন্দি।

ওই ভ্যানের জানলার রড বাঁকিয়ে তারা চম্পট দেয় বলে পুলিশের অভিযোগ। যদিও গোটা ঘটনায় পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে। খালি হাতে বন্দিরা কীভাবে জানলার রড বাঁকাল, তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর আন্দবাজার পত্রিকার।

মাদক পাচার মামলায় গত বছর হলদিয়া থেকে গ্রেফতার করা হয় অনিমেষ বেরা এবং বিশাল দাসকে। তমলুক আদালতে মামলাটি ওঠে। তবে সেখানকার জেলে জায়গা না থাকায় দুজনকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল।

মঙ্গলবার সকালে সেখান থেকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। কিন্তু তমলুকে ঢোকার মুখে যানজটে আটকে যায় পুলিশের ভ্যান।

এসব নিয়ে পুলিশকর্মীরা যখন ব্যস্ত, তখনই ভ্যানের জানলার রড বাঁকিয়ে, সেখান দিয়ে ওই দুই বন্দি পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অনিমেষ ও বিশাল জানলা দিয়ে লাফ দিতেই টনক নড়ে তাদের। তাদের ধাওয়া করা হয়। কিন্তু রাস্তায় ভিড় থাকায় বেশিক্ষণ তাদের ধাওয়া করা যায়নি। সেই সুযোগে দুজনেই পুলিশের চোখের আড়ালে চলে যায়।

কড়া পুলিশি পাহারা সত্ত্বেও বন্দি পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ বলেন, ভ্যানের জানলা গলে পালিয়েছে দুই বন্দি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তবে কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। খালি হাতে ভ্যানের ভেতর থেকে কীভাবে বন্দিরা জানলার শক্ত রড বাঁকিয়ে ফেলল, তারও সদুত্তর মেলেনি।

শুধু তাই নয়, বন্দিদের সঙ্গে ভ্যানে থাকা পুলিশকর্মীরা সেই সময় কী করছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। পলাতক বন্দিদের সন্ধান পেতে তমলুকের বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে তল্লাশি চলানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD