বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

পরীমণি কি গ্রেপ্তার হয়েছেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

বিনোদন রিপোর্টার : চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চলছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ অভিযান চালাচ্ছে। আজ (বুধবার) বিকাল চারটার কিছু সময় পূর্বে তার বাসভবনে যায় র‌্যাবের একটি দল।

র‌্যাবের উপস্থিতির সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভ শুরু করেন পরীমণি। দীর্ঘ প্রায় ৩২ মিনিট লাইভে থাকেন তিনি। ৩২ মিনিট পর তার লাইভ বন্ধ হয়ে যায়। এর পর বাসার মধ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

এর আগে লাইভে পরীমণি পুলিশ ও সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন। এসময় পরীমণি জানান, কে বা কারা বাসার দরজায় নক করছে। তবে তিনি পুলিশ উপস্থিত না হলে দরজা খুলবেন না।

উল্লেখ্য, সম্প্রতি ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মদ-ইয়াবাসহ নানা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার খবর বেরিয়েছে, রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, এই চক্রের নারী সদস্যের সংখ্যা শতাধিক। তাদের কাজই ছিল তরুণদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পার্টির নামে বাসায় ডেকে নিয়ে আসা। এরপর মদ-ইয়াবাসহ নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাদের ‘আপত্তিকর’ অবস্থার ছবি ও ভিডিও ধারণ করা। পরে সেই ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েই ব্ল্যাকমেইল করা হতো তরুণদের।

অন্যদিকে কিছু দিন হলো ঢাকা বোট ক্লাবের নির্বাহি সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে নায়িকা পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন। তার করা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান নাসির উদ্দীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD