বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

যা যা পাওয়া গেল পরীমনির বাসা থেকে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির রাজধানীর বনানীর বাসায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। র‌্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীমণির বাসার মূল ফটকের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা র‍্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর সাংবাদিকদের বলেন, র‍্যাব সদর দফতরের একটি গোয়েন্দা টিম অভিযান পরিচালনা করছে। আমরা সদর দফতরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছি। মূলত অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি আমরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD