বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পরীমণির বাড়িতে অভিযান, খবর পেয়ে পালানোর চেষ্টা করে রাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোটৃার : অভিনেত্রী পরীমণির বাসায় যখন অভিযান চলছিলো, ঠিক তখন কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় নজরুল ইসলাম রাজ। তবে র‌্যাবের তৎপরতায় বনানীর বাসা থেকে পালাতে পারেনি সে।

বাসাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।

বুধবার (৪ আগস্ট) বিকেল থেকে বনানীর লেক ভিউ ১৯/এ ১২ নম্বর বাসায় অভিযান শুরু করে র‌্যাব। পরীমণির ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ভয়ানক এলএসডি মাদক ও সিসা উদ্ধারসহ অভিনেত্রী পরীমণিকে আটক করে র‌্যাব।

রাত ৮টার দিকে পরীমণির বাসা থেকে অভিযান শেষে তাকে র‌্যাব সদরদপ্তরে পাঠানো হয়।

এদিকে বনানীর ৭ নম্বর রোডের ৪৬ নম্বর বাসায় পরীমণির অন্যতম সহযোগী নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। রাত ৮ থেকে শুরু করে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সিসা মাদক, সিসা সেবনের সরঞ্জামাদি, সোডা জব্দসহ তাকে আটক করে র‌্যাব।

রাত ১০টা ৪০ মিনিটে র‌্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত হায়েচ মাইক্রোবাসে করে রাজকে বনানীর বাসা থেকে বের করা হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র‌্যাব। অভিযানে বিকৃত যৌনাচারের সরঞ্জামও উদ্ধার করা। সঙ্গে রাজের সহযোগী ও তার প্রোডাকশন ম্যানেজার সবুজ ও অন্য এক সহযোগীকে আটক করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD