বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

পরীমনি ৪ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা পরীমনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় পরীমনির ৭ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD