বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পরীমনির আইনজীবী হতে আদালতে হট্টগোল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : মাদকের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। কিন্তু আইনজীবী নির্ধারণ নিয়ে এজলাসে হট্টগোল শুরু হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, রাত সাড়ে ৮টার দিকে পরীমনিকে এজলাসে তোলা হলে আইনজীবীরা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে বিচারক এজলাস ছাড়তে বাধ্য হন।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব বনানী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। পরে রাতে ঢাকার সিএমএম আদালতে পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল্লাহ আবু জানান,পরীমনিকে আদালতে হাজির করার পর তার পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় সই করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আইনজীবীরা। এরই মধ্যে রাত ৮টা ৩২ মিনিটে এজলাসে আসেন বিচারক।

এ সময় আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’

তারপরও হট্টগোল বন্ধ না হলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ ৮টা ৩৬ মিনিটে তিনি এজলাস ছেড়ে চলে যান। পরিস্থতি কিছুটা শান্ত হলে রাত ৮টা ৫৪ মিনিটে বিচারক ফের আদালতে আসেন।

আইনজীবী নিয়োগে শেষ পর্য্ন্ত বিচারক হস্তক্ষেপ করেন। তিনি আইনজীবীদের তালিকা পরীমনিকে দিলে তিনি সেখান থেকে ছয়জনের নাম চূড়ান্ত করেন। এরপর মামলার শুনানি শুরু হয়।

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমনি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD