বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পরীর সহযোগী জিমি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার ; চিত্রনায়িকা পরীমণির সহযোগী কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) রাতে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জুনায়েদ করিম জিমিকে আটক করার পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, জিমিকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে পরীমণির সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। ওই সময়ে পরীমণির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত থাকতে দেখা যায়।

এদিকে আজ সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD