বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

টিকা নিবন্ধন শেষে বাড়ি ফিরে দেখলেন ‘সব নিয়ে গেছে চোর’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : শিবচরে দিন-দুপুরে এক পানচাষির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্ত্রী-সন্তানকে নিয়ে টিকা নিবন্ধনে যাওয়ার সুযোগে বাড়িতে চুরি করে দুর্বৃত্তরা।

এ সময় তার ঘরে থাকা গচ্ছিত টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি করেন পানচাষি প্রবদ ভদ্র। শুক্রবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রবদ ভদ্র তার স্ত্রী ও ছেলে পলাশকে নিয়ে করোনার টিকা নিবন্ধন করতে শিবচর পৌর বাজারে যান। নিবন্ধন শেষে বেলা সাড়ে ১২টার দিক তারা বাড়ি ফিরে আসেন তারা। বাড়ি এসে দেখতে পান, ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে আলমারী ভাঙা এবং সেখান থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।

প্রবদ ভদ্রের স্ত্রী বলেন, ‘আমরা সবাই করোনার টিকার নিবন্ধন করতে বাজারে গিয়েছিলাম। এসে দেখি দরজা খুলে চোর সব নিয়ে গেছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজুল ইসলাম বলেন, চুরির বিষয়টি পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD