বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পরীমণি, পিয়াসা, মৌ, রাজ ও হেলেনার মামলা সিআইডিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ ৭টি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান।

স্থানান্তরিত ৭ মামলার মধ্যে রয়েছে- মডেল ফারিয়া মাহবুব পিয়াসার ৩টি, সাদিয়া ইসলাম মৌ এর একটি, হেলেনার পল্লবী থানার মামলা, চিত্রনায়িকা পরীমণির একটি, প্রযোজক নজরুল ইসলাম রাজের একটি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান জানান, পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই মামলাগুলোর তদন্ত সিআইডি করবে। আসামিদেরও সিআইডির হেফাজতে নিয়ে আসা হবে।

মামলা হস্তান্তরের পর পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নেয়া হয়েছে। বাকি মামলার আসামিদেরও সিআইডিতে নেয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD