বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

মদ খাই না, এর ব্যবসাও করি না: মৌ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌ দাবি করেছেন, তিনি মদ পান করেন না এবং মাদক ব‌্যবসার সঙ্গেও জড়িত নন।

শুক্রবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে শুনানিকালে এ দাবি করেন তিনি।

দুপুরে মৌকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক প্রবীন কুমার ঘোষ।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউট আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

মৌ আদালতকে বলেন, ‘আমি মদ, ইয়াবা কিছু খাই না। মাদক ব্যবসার সাথেও আমি জড়িত নই।’

আদালত মৌয়ের কাছে তার বাবা ও স্বামীর নাম জানতে চান। মৌ তা আদালতকে জানান।

এর পর আদালত মৌয়ের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ-ইয়াবাসহ মৌকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ২ আগস্ট তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD