বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

৩ দিনের রিমান্ডে জিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবাহান আসামি জিমিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান রিমান্ড শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শুক্রবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে জিমিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর রাজধানীর বনানী থানায় শনিবার (৭ আগস্ট) তার বিরুদ্ধে মামলা করেন গুলশান জোনের জোনাল টিমের ডিবির উপ-পরিদর্শক উদয় কুমার মণ্ডল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD