বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন

পরীমনি-পিয়াসাদের বাসায় সিআইডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, নিয়মানুযায়ী মামলা বুঝে নেয়ার পর আরও কোনো আলামত মেলে কি না, সে জন্য তদন্ত কর্মকর্তারা এই তল্লাশি চালাচ্ছেন।

গ্রেপ্তার অভিনেত্রী পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাদের সহযোগী মিশু হাসানের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তল্লাশির বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, নিয়মানুযায়ী মামলা বুঝে নেয়ার পর আরও কোনো আলামত মেলে কি না, সে জন্য তদন্ত কর্মকর্তারা এই তল্লাশি চালাচ্ছেন।

একই সময়ে তল্লাশি চালানো হয় বিতর্কিত ব্যবসায়ী গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায়ও।

২ আগস্ট রাতে বারিধারা থেকে মডেল পিয়াসাকে এবং মোহম্মদপুর থেকে মৌকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরদিন বসুন্ধরা এলাকা থেকে পিয়াসা-মৌয়ের সহযোগী মিশু ও জিসানকে গ্রেপ্তার করে র‌্যাব। সেদিনই বনানী এলাকার নিজেদের বাড়ি থেকে অভিনেত্রী পরীমনি ও প্রযোজক রাজকেও গ্রেপ্তার করে বাহিনীটি।

এর মধ্যে পরীমনিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অন্যদেরও মাদক মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে।

সবগুলো মামলাই তদন্ত করছিল মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগ। এর মধ্যে মামলাগুলো অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করেছে ডিএমপি। মামলার দায়িত্ব পাওয়ার পরই শনিবার বিকেল থেকে আসামিদের বাসায় আবার তল্লাশি শুরু করে সিআইডি।

সিআইডি অভিযান চালিয়েছে বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায়ও। এই বাসায় অভিযান চালিয়েই ৩০ জুলাই তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD