বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গুলি করে তরুণ নেতাকে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : এক তরুণ নেতাকে গুলি করে হত্যা করার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভারতের পাঞ্জাব প্রদেশের মোহালি জেলায় আকালি দলের যুব শাখার বিক্রমজিৎ সিং মিদ্দুখেদা নামের ওই নেতাকে শনিবার গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হত্যার মুহূর্তটি। সেই ভিডিও দেখে সবাই শিউরে উঠেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, ভিকি মিট্টুখেরা নামের ওই নেতা সেক্টর ৭১-এর মাটোর মার্কেটে নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। সেই সময়ই তার উপরে চড়াও হয় দুর্বৃত্তরা। তারপরই তারা গুলি চালাতে থাকে। সেখানেই লুটিয়ে পড়তে দেখা যায় ওই নেতাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, অনেকক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করছিল দুর্বৃত্তরা। তারা মাস্ক পরা ছিল। গুলি চালানোর পরে গাড়িতে চড়ে চলে যায় দুর্বৃত্তরা। এরপর ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভিকির মৃত্যুর পরে পাঞ্জাবের আকালি দলের বর্ষীয়ান নেতা ও দলের মুখপাত্র দলজিৎ সিং জানিয়েছেন, এই হামলার ঘটনা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত ছবিটা ফুটে উঠেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD