বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

হেলেনা-পিয়াসাদের আরও ছয় মামলা তদন্ত করবে সিআইডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : সম্প্রতি গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৬টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে সিআইডি এ সংক্রান্ত ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল।

বিষয়টি বুধবার (১১ আগস্ট) রাতে সিআইডির মুখপাত্র মো. আজাদ রহমান নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির থানা থেকে ছয়টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে এ সংক্রান্ত আটটি মামলার তদন্ত আসে সিআইডির কাছে।

তিনি আরও জানান, বনানী থানায় রাজ ও সবুজের বিরুদ্ধে করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা, ভাটারা থানায় শরফুল হাসান বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলা, খিলক্ষেত থানায় পিয়াসা এবং মাহমুদুল হাসান জিসানের বিরুদ্ধে দায়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, ভাটারা থানায় মাহমুদুল হাসান জিসানের বিরুদ্ধে দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলা ও একই থানায় মিশু হাসান এবং জিসানের নামে দায়ের পর্নোগ্রাফি আইনের মামলার তদন্ত সিআইডির হাতে এসেছে। এ নিয়ে মডেল-অভিনেত্রী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৪টি মামলা তদন্তের দায়িত্ব পেল সিআইডি।

মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরীমণিসহ অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মামলাগুলো প্রথমে গোয়েন্দা পুলিশ ও থানা–পুলিশ তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এখন এসব মামলা তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দফতরে আবেদন করেছে র‍্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD