স্টাফ রিপোর্টার : গ্রাহকের দায়দেনাসংক্রান্ত প্রশ্নের জবাব দিতে ইভ্যালি ২৬ আগস্ট পর্যন্ত সময় পাচ্ছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের জানতে চাওয়া ছয় প্রশ্নের জবাব দিতে ই-কমার্স সাইট ইভ্যালিকে সুনির্দিষ্ট দিন-তারিখ বেঁধে দেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থার বাংলাদেশ শাখা থেকে আজ বৃহস্পতিবার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে ।
ওই চিঠিতে ইভ্যালিকে নিজেদের সম্পদের হিসাব দিতে সময় বেঁধে দেয়া হয়েছে ১৯ আগস্ট পর্যন্ত। আর ২ সেপ্টেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে মার্চেন্টদের পাওনাসংক্রান্ত প্রশ্নের জবাব।
এর আগে দায় মেটানোর ব্যাখ্যা দিতে ৬ মাস সময় চেয়ে গেল ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ইভ্যালি।
তার আগে, গেল ১৯ ইভ্যালির ব্যবসা পদ্ধতি ও গ্রাহক ভোগান্তির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
নোটিশে ইভ্যালির আর্থিক ত্রুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ব্যাখ্যা চাওয়া হয় প্রতিষ্ঠানটির কাছে। ১ আগস্টের মধ্যে নোটিশে উল্লেখিত বিষয়ের ব্যাখ্যা দিতে বলা হয়।