বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দুই টাকার জন্য থানায় অভিযোগ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দোকানির কাছে পাওনা দুই টাকা চাওয়ায় বেসরকারি একটি কোম্পানির ডেলিভারি ম্যানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন একটি ফুড কোম্পানিতে ডেলিভারি ম্যানের চাকরি করেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে আলমগীর স্টোরে পূর্বের অর্ডারকৃত মালামাল দিতে যান।

তিন প্যাকেট টেস্টি হজমি ও পরিবর্তন চানাচুর বাবদ ১৪২ টাকা বিল হলে দোকানি সজিব ইসলাম ১৪০ টাকা দিয়ে আগের নষ্ট হওয়া মালামাল পরিবর্তন করে নেন। এ সময় ডেলিভারিম্যান পাওনা দুই টাকা চাইলে দোকানি সজিব ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন।

লালপুর থানার ওসি ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD