বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নায়িকা একার জামিন নামঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : গৃহকর্মী নির্যাতনের মামলায় ঢাকাই সিনেমার নায়িকা সিমন হাসান একার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর নায়িকার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন।  শুনানি শেষে বিচারক তা নামঞ্জুরের আদেশ দেন।

গত ১০ আগস্ট একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দিয়েছিলেন আদালত।

এর আগে গত ১ আগস্ট বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা সিমন হাসান একাকে (৪২) আটক করে পুলিশ।

জানা যায়, একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ করা হয়।  ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।  সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানের সময় একার বাসা থেকে ৫ পিস ইয়াবা টেবলেট, ৫০ গ্রাম গাঁজা, প্লাস্টিকের বোতলের মদ পাওয়া গেছে। উদ্ধার মাদক প্রসঙ্গে গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় মাদক ইয়াবা গাঁজা মদ নিয়ে হেফাজতে রাখেন তিনি।  এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুইটি মামলা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD