বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

ঈদ আনন্দে মদ খেয়ে ৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলায় চোলাই মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু’জন। ঈদের দিন রাতে উপজেলার শানেরহাটে সাতবন্ধু মিলে চোলাই মদ পানের পর সবাই অসুস্থ হয়ে বাড়ি ফিরলেও মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় একে একে পাঁচজন মারা যান।

মারা যাওয়া পাঁচজন হলেন- আব্দুর রাজ্জাক, দুলা মিয়া, জাহিদুল হক, চন্দন কুমার এবং লুলু মিয়া। হতাহতদের সবার বাড়ি পীরগঞ্জ ও পার্শ্ববর্তী মিঠাপুকুর ও গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ কুমার সরকার জানিয়েছেন, মারা যাওয়া তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে তারা জেলেও খেটেছেন। বেশকিছু মামলার বিচারাধীন আসামিও তারা।

এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশের ধারনা, বিষাক্ত চোলাই মদ পান করে অসুস্থ হয়ে তারা হাসপাতালে না গিয়ে নিজেদের বাড়িতেই গোপনে চিকিৎসা নিচ্ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD