বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

পরীমনির জামিন হবে কিনা, জানা যাবে আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি হবে আজ বুধবার।

ঢাকার মুখ্য মহানগন হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে এ শুনানি হবে।

এর আগে গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।

পরে আদালত আজ বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD