বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

প্রাদেশিক পুলিশ প্রধানকে গুলি করে হত্যা করল তালেবান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতায় গিয়ে দেশটিতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবান।তবে বাদগিস প্রদেশের পুলিশ প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে গুলি করে হত্যা করা হয় বলে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিবিসির সাবেক নারী সাংবাদিক নাসরিন নাওয়া টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, বাদগিস প্রদেশের পুলিশ প্রধান হাজি মোল্লা আত্মসমর্পণ করার পরও তালেবানরা তাঁক মৃত্যুদণ্ড দিয়েছে। এটাই মনে হয় তাদের ক্ষমা করার পদ্ধতি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, হাত ও চোখ বাঁধা অবস্থায় হাঁটু মুড়ে বসে আসেন এক ব্যক্তি। কিছুক্ষণ পর ওই ব্যক্তির ওপর ক্রমাগত বেশ কয়েকটি গুলি চালানো হয়। গুলি চালানোর কিছুটা সময় ধোঁয়ার কারণে ক্যামেরার লেন্স ঘোলা হয়ে গিয়েছিল। ধোঁয়া দূর হলে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে ওই ব্যক্তির নিথর দেহ।

ওই নিহত ব্যক্তি আচাকজাই বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষদিকে তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বাগদিস দখলের সময়ই প্রবীণ এই কমান্ডারকে বন্দি করেছিল তালেবান। তালেবান ও আফগান সরকারি সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে একজন সুপরিচিত যোদ্ধা ছিলেন ষাটোর্ধ্ব আচাকজাই।

তবে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঠিক কবে ঘটেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তালেবান ক্ষমতা দখলের পরই এ ঘটনা ঘটেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD