বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ইউএনও’র বাসভবনে হামলা: ৯ আসামির জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের বাস ভবনে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামিকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে দুই মামলায় একই আসামি তিন জনের জামিন হয়।

বুধবার (২৫ আগস্ট) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মাসুম বিল্লাহ এই জামিন আদেশ প্রদান করেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু জানান, বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের দায়ের করা দুটি মামলা থেকে আসামি ইকতিয়ার উদ্দিন, আ. সালুম কালু ও আলো গাজী জামিন দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের দায়ের করা মামলায় আরও ৬ জনের জামিন হয়। তারা হলেন— মমিনউদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ুন কবির, ইলিয়াস ও জামির উদ্দিন।

এরা সকলেই জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ওই মামলা দুটিতে আটক অন‌্য আসামিদের জন্য জামিন আবেদন করা হলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সাঁটানো ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের হয়। ওই মামলায় ৬০২ জনকে আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। মামলা দায়েরের পর থেকেই র‌্যাব ও পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD