বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

১৭ বছরের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ফেনী প্রতিনিধি : অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের এই বাসিন্দা জামাল উদ্দিন (৪৫)। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে চট্রগ্রামের চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে। সময় টিভি

গ্রেপ্তার জামাল উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ২০০০ সালে সোনাগাজী মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিনকে ফেনী জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই রায়ের পর তিনি এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন।

চট্টগ্রাম শহরের চাঁদগাঁও এলাকায় ডেকোরেশন শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD