বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ই-অরেঞ্জের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : আগামী ২০ সেপ্টম্বরের মধ্যে গ্রাহকদের পণ্য কিংবা টাকা ফেরত না দিলে ই-অরেঞ্জের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির গ্রাহকরা।শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে হাজারো গ্রাহক মানববন্ধন ও সমাবেশ শেষে এই হুঁশিয়ারি দেন।

এ সময় গ্রাহকরা বলেন, মাশরাফি বিন মর্তুজা ই-অরেঞ্জের ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি একজন ভালো মানুষ। তাকে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে দেখে আমরা টাকা বিনিয়োগ করেছি। কিন্তু আমরা এখন প্রতারণার শিকার।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্তরা যদি পণ্য বা টাকা ফেরত না পান তাহলে সংসদ সদস্য মাশরাফির বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আসা জাহিদ হোসেন নামের একজন গ্রাহক বলেন, এখানে যে হাজারো মানুষ দেখছেন, আমরা সবাই মাশরাফিকে দেখে ই-অরেঞ্জের ওপর আস্থা রেখেছিলাম। এর দায় তাকেও নিতে হবে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে তার (মাশরাফি) বাড়ির সামনে গিয়ে আন্দোলন করব।

মানববন্ধনে আসা কয়েকজন নারী বলেন, আমরা মাশরাফির কথার উপর ভরসা রেখে পণ্য ক্রয় করেছি। কিন্তু এখন আমরা পণ্য পাচ্ছি না আবার টাকাও পাচ্ছি না। এখন আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের পণ্য কিংবা টাকা ফেরত চাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD