বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

আদালত খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শনিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ঢাকা : করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ দেশের অধস্তন আদালত সমূহ খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শনিবার। এজন্য আগামী ৩০ মে, শনিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৮) সুপিমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মহামারি করোনার কারণে গত ২৬ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সব আদালত। তবে গত ১১ মে থেকে দেশব্যাপী চালু হয় ভার্চুয়াল কোর্ট। এরপর থেকে জামিনসহ জরুরি মামলাসমূহ ভার্চুয়াল কোর্টেই নিষ্পত্তি হয়ে আসছে।

করোনাভাইরাস জনিত কোভিড-১৯’র বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন। সভায় আদালত খোলা এবং বর্তমান পরিস্থিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

করোনার কারণে সরকারি ছুটির সঙ্গে গত ২৬ মার্চ থেকে সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত তা বৃদ্ধি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD