সিনিয়র রিপোর্টার : বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট”এর ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।
গত ২৬ আগস্ট জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬ এর ৬ (১) (ঘ) ধারা অনুযায়ী এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি’কে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী মনোনীত করেছেন।
এদিকে এমন ঘোষণার পরপরই এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নির্বাচনী আসন গাইবান্ধা-৩ এর এবং বাংলাদেশ কৃষকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নেতা-কর্মীরা বিভিন্ন সামাজিক মাধ্যেমে এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি’কে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এ সংক্রান্ত বিভিন্ন ভাইরালও হয়েছে।
এদিকে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট”এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।