বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

৬৪ জেলার ডিসি-এসপিকে বিবাদী করে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সুদের ব্যবসা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে ৬৪ জেলার ডিসি-এসপিকে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে বলেন, সারাদেশের প্রতিটি গ্রামে সমবায় সমিতির নামে সুদের ব্যবসা চলছে। ব্যক্তিগতভাবে অনেকে ঋণ দেয়ার নামে উচ্চ হারে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।কোনো নিবন্ধন নেই তাদের। সাধারণ মানুষ এসব সুদকারবারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

সায়েদুল হক সুমন আরও বলেন, অনেক পরিবার অনিবন্ধিতভাবে গজিয়ে ওঠা এসব সমবায় সমিতি ও সুদকারবারি থেকে ঋণ নিয়ে সুদের বোঝা টানতে টানতে নিঃস্ব হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের চোখের সামনে তারা সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই সারাদেশের অনিবন্ধিত সুদের সব ধরনের ব্যবস্থা বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি। রিটে ৬৪ জেলার ডিসি-এসপিকে বিবাদী করা হয়েছে।

এর আগে রোববার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘দাদনের ফাঁদে মানুষ দিশেহারা, সদিচ্ছা থাকলে ভাঙা যায় এই সিন্ডিকেট’ ক্যাপশন দিয়ে একটি ভিডিও আপলোড করেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, সুদ বা দাদন কারবারিদের চাপে পড়ে মানুষকে জায়গা-জমি বন্ধক দিতে হয়, বিক্রি করে দিতে হয়। আবার আত্মহত্যাও করছে অনেকে। তাছাড়া ধর্মীয় দিক থেকেও এটি ঠিক না। আজকের এই মুজিববর্ষে আমাদের অঙ্গীকার হোক দাদন ব্যবসা নিয়ন্ত্রণ করা। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে করা এই ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রতিটা জেলায়, থানায় গ্রামে দেখবেন দাদন ব্যবসার কারণে কৃষক, শ্রমিক বা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD