বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে (রাসেলের স্ত্রী) ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাসেল ও তার স্ত্রীকে হাজির করে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

এর ভিত্তিতে পরদিন বৃহস্পতিবার রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র‌্যাব। এদিন বিকেল ৫টা ২০ মিনিটে তাদের গ্রেফতার করে র‍্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD