বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী রোমানিয়ায় বৈধ হওয়ার সুযোগ বাংলাদেশি কর্মীদের মুক্তিযুদ্ধে শহীদের নির্ভুল তালিকা তৈরি হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বৃহস্পতিবার সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ সরকারি দলের, নাম দিতে সময় নিলো বিরোধী দল

আবারো বিপাকে পড়ল ফেসবুক মেসেঞ্জার-ইনস্টাগ্রাম, ক্ষমা প্রার্থনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সেবা দেওয়ার ক্ষেত্রে আবারো সমস্যা তৈরি হওয়ার জেরে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ছয় ঘণ্টার বেশি সময় ধরে ডাউন হয়ে পড়েছিল। আবারো এর পুনরাবৃত্তি ঘটার পর ক্ষমা চেয়েছে ফেসবুক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ফেসবুক বলেছে- একটি কনফিগারেশন পরিবর্তন করার কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন।

তবে ফেসবুক আরো জানিয়েছে, দিন কয়েক আগে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে সাইট ডাউনের যে ঘটনা ঘটেছিল, এ ঘটনা সেটার সঙ্গে সম্পর্কিত নয়।

এবার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার প্রভাবিত হয়েছে।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, আপনি যদি গত কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সেবা পেতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেজন্য আমরা দুঃখিত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা জানি যে, আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ওপর কতটা নির্ভর করেন। সমস্যাটি আমরা ঠিক করে ফেলেছি। এই সপ্তাহে আপনারা ধৈর্য ধরার জন্য আবারো ধন্যবাদ।

সূত্র: বিবিসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD