শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ঘোমটা পরে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস দেখানো উচিত।

আজ শনিবার (৯ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে।

এ সময় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোনো অপকর্মের জন্য, এমন নজির দেখাতে পারবেন? উল্টো শেখ হাসিনা সরকারই বিশ্বজিৎ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।

তিনি বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটির বিচার প্রক্রিয়াধীন। আবরার হত্যার সঙ্গে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের। কাউকে ছাড় দেওয়া হয়নি। দলীয় পরিচয় কারও আত্মরক্ষার ঢাল হতে পারে না, শেখ হাসিনা সরকারই তা বারবার প্রমাণ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD