বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি দুই হাজার ছাড়ানোর পথে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪৩ হাজার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের বহরে হামলা, নিহত ৫ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

ছুরির ভয় দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের কিশোরীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৯ অক্টোবর) দুপুরে ধর্ষণের ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে খলিলুর রহমানকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার খলিলুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার যোগিপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের ভাড়া বাসায়।

মামলায় উল্লেখ করা হয়, বাদী তার স্বামী ও নাতনিকে নিয়ে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডস্থ সালাউদ্দিনের বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করেন। অপরদিকে গ্রেপ্তার খলিলুর রহমানও একই বিল্ডিংয়ে পাশাপাশি ভাড়ায় বসবাস করেন। খলিলুর একটি গার্মেন্টসে কাজ করেন। পাশাপাশি বসবাস করার সুবাদে তাদের সু-সম্পর্ক ছিল।

ঘটনার দিন দুপুর ২টার দিকে বাদীর স্বামী ভ্যানগাড়ি নিয়ে নিজ কর্মস্থলে ছিল এবং বাদী শাক তুলতে বাড়ির বাইরে ছিল। এ সুযোগে গ্রেপ্তারকৃত খলিলুর বাদীর নাতনিকে মুখ চেপে তার রুমে জোরপূর্বক নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD