বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

সম্রাট-খালেদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।

আজ রোববার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের ওপর দেওয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ ও শাজাহান বাবলুর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD