বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে ‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় নিহত ৪৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি সাপ্তাহিক বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

সোমবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় সোকোতো প্রদেশে এ ঘটনা ঘটে।

সোকোতো প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, গত রোববার (১৭ অক্টোবর) স্থানীয় গরন্য এলাকার একটি বাজারে হামলা করে বন্দুকধারীরা। যা পরদিন সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

জানা গেছে, হামলার সময় ওই বাজারে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। বাজারটির চারদিক থেকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে। হামলার সময় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায় ঘটে। সূত্র: বার্তাসংস্থা রয়টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD