বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে ‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন

দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্বৃত্তদের হামলায় মতিউর রহমান (৩২) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে তাকে গুরুত্বর আহতাবস্থায় একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

নিহত মতিউর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে। তিনি দুধের ব্যবসা করতেন বলে জানা গেছে।

রহনপুর ইউপি চেয়ারম্যান শফি আনসারী জানান, দুপুরে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন মতিউর। এসময় দুর্বৃত্তরা তার ঘাড়ে ও মাথায় কোদালের কোপ দিয়ে মাটিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, রামেকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। আসামি শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

ভিন্নবার্তা/এমএসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD