বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে ‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছয় রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

নিহতরা হলেন উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও ৭ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD