বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে ‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন

কড়া পুলিশি প্রহরায় কুমিল্লার পথে ইকবাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ইকবালকে কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহানের নেতৃত্বে শুক্রবার ভোরে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি টিম।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে ইকবালকে। সেখানে বিস্তারিত জানানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আরটিভি নিউজকে জানান, আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।

গেল ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার ঘটনার খবর দেশে ছড়িয়ে পড়লে কয়েকটি জেলার উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD