বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

‘প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে এ অঘটন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (২২ অক্টোবর) সিলেটে এক অনুষ্ঠানের পর সংবাদিকদের এ কথা বলেন তিনি।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।

এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রক্রিয়া চলছে; যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তাইরাই এ অঘটন ঘটাতে পারে। সংঘর্ষের বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানা তিনি।

আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গতকালই (২১ অক্টোরব) বৈঠক হয়েছে। এরপরই এমন দুর্ঘটনা, যা খুবই আতঙ্কের বিষয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD