বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

পুকুর থেকে একই পরিবারের ৩ মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

খুলনা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের নিকটে একটি পুকুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহাদাত হোসেন।

তিনি আরটিভি নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD